প্রিয়তমার জন্য
প্রিয়তমার জন্য
তুমি কি সেজেছো আজ বাসন্তী সাজে? নাকি লাল শাড়িখানি তুলে রেখেছো লাজে? অবহেলার যতো ধূলো সব আজ যাক ধুয়ে, ঈদের এই চাঁদ হাসুক তোমার কপাল ছুঁয়ে।
অভিমানী মেঘগুলো যাক আজ দূরে সরে, এক চিলতে হাসি ফুটুক তোমার অধর ভরে। সালামি নয়, তোমার একটু দেখাই শ্রেষ্ঠ পাওয়া, তোমার পাশে কাটুক আমার ঈদের শীতল হাওয়া।
ঈদ মোবারক!
Comments
Post a Comment