নিজের মাঝে বসতবাড়ি

 

নিজের মাঝে বসতবাড়ি

অনেক তো হলো অন্যের চোখে নিজেরে খুঁজে ফেরা, এখন আমি নিজের কাছেই সবচেয়ে বেশি সেরা। যে চোখে ছিল শুধু অবহেলা আর অন্যের জন্য তৃষ্ণা, সে চোখেই আজ আমার জন্য অপলক এক উপাসনা।

আমিই আমার বসতবাড়ি, আমিই আমার ঘর, নিজের ভেতর নিজেই আমি—নাইবা হলো পর। অবহেলার সেই রক্তিম আঁচল অনেক জ্বালিয়েছে মোরে, এখন আমি শান্ত নদী, বইছি আপন ঘোরে।

এখন আর সেই লাল শাড়িতে থমকে দাঁড়ায় না মন, নিজের স্বপ্ন সাজাতেই এখন কাটে সারাটা ক্ষণ। মুক্তি মানেই তো নিজেকে চেনা, নিজেরে ভালোবাাসা, হৃদয় জুড়ে এখন আমার হাজারো নতুন আশা।

আকাশের ওই বিশালতায় আমি এক মুক্ত পাখি, নিজের সাথেই কাটুক না হয় জীবন সখাসখি। হারিয়ে গিয়েও ফিরে আসলাম নিজের চেনা নীড়ে, সবচেয়ে বড় সুখ তো লুকানো এই নিজের ভিড়ে।

Comments

Popular posts from this blog

হৃদয় যমুনা

রঙের নেশায় সে

নিঃস্বার্থ অর্ঘ্য