নতুন বছরের গোপন অর্ঘ্য

 

নতুন বছরের গোপন অর্ঘ্য

পুরানো বছরের শেষ সূর্যাস্তে ধুয়ে যাক সব ব্যথা, নতুন ভোরে শুরু হোক তোমার এক নতুন কাব্যগাথা। আমি জানি, এই বছরেও হয়তো হবে না আমাদের কথা, তবুও তোমার জন্য তোলা থাকলো এক বুক নীরবতা।

নতুন বছরেও তুমি থেকো ওই মায়াবী সাজে, আবার না হয় মুগ্ধ হবো তোমার লাল শাড়ির ভাজে। তোমার সেই অদ্ভুত অবহেলা না হয় অটুট থাকুক, আমার এ মন দূর থেকেই তোমার মায়ায় ডুবুক।

কামুক ঠোঁটে ফুটুক হাসি, চোখে থাকুক গভীর তৃপ্তি, তোমার ভুবন ভরে উঠুক নতুন আলোর দীপ্তি। আমি না হয় এই বছরেও থাকবো একলা দাঁড়িয়ে, তোমার চলার পথে শুভকামনা দেবো দুই হাত বাড়িয়ে।

নতুন বছর তোমার হোক—প্রাপ্তি আর উল্লাসে, আমি নাহয় বাঁচবো আমার গোপন ভালোবাসার পাশে।

Comments

Popular posts from this blog

হৃদয় যমুনা

রঙের নেশায় সে

নিঃস্বার্থ অর্ঘ্য