তার একান্ত ক্ষণ

 

তার একান্ত ক্ষণ

হয়তো সে এখন আয়নার সামনে, আলগা চুলে ঢাকা তার মুখ, নিজের রূপের মায়ায় নিজেই খুঁজে নিচ্ছে অসীম সুখ। কপালে এক ফোঁটা লাল টিপ, কিংবা চোখের কাজল কালো— নিজেকে সাজিয়ে সে হয়তো এখন বাসছে নিজেকেই ভালো।

লাল শাড়ির আঁচলটা হয়তো লুটোপুটি খাচ্ছে তার পায়ে, উৎসবের যতো আলো এসে পড়ছে তার লাবণ্যময় গায়ে। হয়তো সে হাসছে কোনো চপলতায়, প্রিয় কোনো মানুষের ভিড়ে, অথবা স্তব্ধ হয়ে দেখছে চাঁদ, তার নিজের বেলকনিটি ঘিরে।

আমি না হয় দূরেই থাকলাম, তাতে কিবা আসে যায়? তার এই বিশেষ মুহূর্তগুলো পূর্ণতা পাক তারই ইচ্ছায়। সে জানুক বা না জানুক, আমার এই নীরব প্রার্থনায়— তার প্রতিটি ক্ষণ যেন কাটে অপূর্ব এক পূর্ণতায়।

তার ঠোঁটের কোণে লেগে থাক সেই পরিচিত এক ফালি হাসি, যে হাসির নেশায় আমি আজও তাকে বড্ড বেশি ভালোবাসি। তার বিশেষ মুহূর্তটি হোক হীরের মতো উজ্জ্বল আর খাঁটি, আমি দূর থেকেই সার্থক, দেখে তার এই রূপের পরিপাটি।

Comments

Popular posts from this blog

হৃদয় যমুনা

রঙের নেশায় সে

নিঃস্বার্থ অর্ঘ্য